1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে দুই হাজার - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে দুই হাজার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

দেশের বাজারে কয়েকদিনের ব্যবধানে আবার কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে প্রায় দুই হাজার টাকা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। নতুন দর কার্যকর হবে বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকবে রূপার দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসার অচল অবস্থা কাটাতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হলো। এতে বলা হয়, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৬ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা, যা আগে ছিল ৭১ হাজার ৫০০ টাকা।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকা, যা আগে ছিল ৬২ হাজার ৭৫২ টাকা। এছাড়া সনাতনী প্রতি ভরি স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৬টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।

কয়েক দফা স্বর্ণের দাম বাড়া-কমার মধ্যে এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল এক হাজার ৯৮৩ টাকা।




আরো পড়ুন