1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
খেলোয়াড়ের গায়ে থুতু মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




খেলোয়াড়ের গায়ে থুতু মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কোস থুরাম। জার্মান ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে নিষেধাজ্ঞার পাশাপাশি থুরামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সপ্তাহের শেষে হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগার ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় গ্লাডবাখ। ঘরের মাঠ বরুশিয়া পার্কের ম্যাচটিতে ৭৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিফান পোশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে থুরাম তার মুখে থুতু মারেন। যা পরবর্তীতে ভিডিও রিভিউতে ধরা পড়েছে। এই ঘটনায় থুরাম লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাবার পর গ্ল্যাডবাখ ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগে হফেনহেইম আরো এক গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ক্লাবের পক্ষ থেকেও থুরামের এক মাসের বেতন কেটে নেয়া হয়েছে যা একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। স্থানীয় গণমাধ্যম বিল্ড ডেইলির সুত্রমতে ক্লাবের পক্ষ থেকে থুরামের ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে যা একটি রেকর্ড।

গ্লাডবাখের স্পোর্টিং ডাইরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কোস তার শাস্তি মেনে নিয়েছেন এবং জরিমানার অর্থ চ্যারিটিতের দেবার বিষয়টি বেশ ভালভাবেই গ্রহণ করেছেন। একইসাথে পুরো বিষয় নিয়ে দু:খ প্রকাশ করেছেন।




আরো পড়ুন