1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ, হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ, হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে একই দিন আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে হাইকোর্টের সামনে জড়ো হন।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন।

আগে থেকেই হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়ে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

এদিকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।




আরো পড়ুন