1. mahir1309@gmail.com : admin :
বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি - starmail24
শিরোনাম :
বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত




বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাঠে যখন হারের হাহাকার কিংবা ড্রেসিংরুমে যখন দিশাহারা ভাব, তখন বাংলাদেশের ক্রিকেটে একটি নাম ছিল পরম ভরসার, তিনি মাশরাফি বিন মুর্তজা। সেই চিরচেনা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ কি তবে ফিরছেন বিসিবির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে?

মিরপুরের হোম অব ক্রিকেটের বাতাসে এখন এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিবাচক সংকেত যেন সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে।

দুই হাঁটুতে আট-আটবার অস্ত্রোপচার, সিরিঞ্জ দিয়ে হাঁটু থেকে পানি বের করে মাঠে নামা—এসবই মাশরাফির অদম্য ইচ্ছাশক্তির গল্প। অস্ট্রেলিয়ার বিখ্যাত সার্জন ড. ডেভিড ইয়ং যাকে দেখে বারবার বিস্ময় প্রকাশ করেছিলেন, সেই ‘সাহসী যোদ্ধা’র কি এভাবে আড়ালে হারিয়ে যাওয়া মানায়?

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক উত্তাল ঢেউয়ে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু নড়াইল থেকে ঢাকা—সবখানেই এখন আলোচনায়, ‘ব্যক্তি মাশরাফি তো অপরাধী নন, তিনি তো আমাদের দেশের সম্পদ!’

মাশরাফির বিরুদ্ধে হওয়া কিছু মামলার জট এবার খোলার অপেক্ষায়। ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন সাহসের সাথেই বলেছেন, মাশরাফি বা সাকিবের মতো ক্রিকেটাররা হত্যার নির্দেশ দিতে পারেন না। তারা দেশের অমূল্য সম্পদ।

আর যখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে বসেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক, তখন তো আশার আলো আরও উজ্জ্বল হয়।

আমিনুল হক জানান, দেশের ক্রিকেটের স্বার্থে মাশরাফি-সাকিবদের বিষয়ে সরকার অত্যন্ত নমনীয় আচরণ করবে।

খেলোয়াড় হিসেবে মাশরাফি হয়তো আর মাঠে দৌড়াতে পারবেন না—চিকিৎসকদের নিষেধাজ্ঞা আর পঙ্গুত্বের ঝুঁকি তাকে আটকে দিয়েছে। কিন্তু তার প্রখর মস্তিষ্ক আর অসামান্য নেতৃত্বগুণ কি বিসিবি হাতছাড়া করবে?

সূত্র বলছে, ২০২৫-এর আলোচিত বিসিবি নির্বাচন বাতিল করে চলতি বছরেই নতুন করে নির্বাচনের ডামাডোল বাজতে পারে। আর সেই নতুন বোর্ডে মাশরাফিকে দেখা যেতে পারে বড় কোনো নীতিনির্ধারণী পদে।

এদিকে বিশ্বস্ত সূত্র জানায়, জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক লিপুর মেয়াদ শেষ হলে মাশরাফির হাতেই উঠতে পারে সেই ব্যাটন। তবে এখানে আলোচনায় রয়েছে আরও দুটি নাম।

উল্লেখ্য, গাজী আশরাফ হোসেন লিপু দীর্ঘমেয়াদে এই পদে থাকতে আগ্রহী নন। আগামী ২৮ ফেব্রুয়ারি তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি চুক্তি নবায়ন করবেন না।




আরো পড়ুন