1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ার পেরাকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশির গলায় কাটা দাগ পাওয়া গেছে। সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বয়স ২৭ বছর। তবে তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের শিকার ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনায় ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির পেরাক জেলার তেলুক ইনতানের তামান লেজেন্ডায়। পেরাক পুলিশ প্রধান জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে চার জন বন্ধু খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। পরদিন বৃহস্পতিবার সকাল ৫ টার দিকে একজন নারী পাশের একটি বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে। এর পর সন্দেহে হলে তার তিন বন্ধু বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ তদন্তের জন্য রিমান্ডের আবেদন করলে তিন বাংলাদেশীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন পেরাক জেলা ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমানের আদালত। তবে তিনজন বাংলাদেশীদের নাম প্রকাশ করেনি পুলিশ। পেরাক পুলিশ প্রধান দাতুক আজিজি মাত আরিস জানান , পেরাক জেলার তেলুক ইনতানের তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পিছনে একটি ঝোপ থেকে (ঘাড়ে দাগযুক্ত) একজন বাংলাদেশী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ভোর ৫টার দিকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা ২৭ বছর বয়সী বাংলাদেশির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ ৩০২ ধারা মোতাবেক তদন্ত করছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলে তিনি জানান।




আরো পড়ুন