1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মেয়র আতিকের সাথে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




মেয়র আতিকের সাথে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে গুলশানস্থ নগর ভবনে এ সাক্ষাৎ হয় । সাক্ষাতকালে মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কোভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, দুই দেশের শহরগুলোতে যে সকল ‘বেস্ট প্রেকটিস’ রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের শহরগুলো পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগরবাসীকে আরো উন্নত নাগরিক সেবা প্রদান করতে পারে। রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির বিভিন্ন কাজের সমর্থন ও সহায়তা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির জন্য মেয়রের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। মেয়র রাষ্ট্রদূত নাথালি শিউয়াখকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার দেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।




আরো পড়ুন