1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সকল ফ্লাইট বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান : মির্জা ফখরুল - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




সকল ফ্লাইট বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান : মির্জা ফখরুল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

করোনা ভাইরাসের গতি মারাত্মক রূপ নেয়ার ঢাকা লন্ডন রুটে দেশি বিদেশি এয়ারলাইন্সের সকল ফ্লাইট বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের গতি মারাত্মক রূপ ধারণের মধ্যেও ঢাকা লন্ডন দেশি বিদেশি এয়ারলাইন্সের বিমান চালু রাখার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সরকার করোনা আক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরূপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এদেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে। দেশে করোনা আঘাত হানার শুরু থেকেই তা মোকাবেলায় সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি।

‘আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্লিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদীর অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দীর্ঘ দশ মাসেও সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষের জীবনের কোন মূল্য নেই এই সরকারের কাছে।’

তিনি বলেন, যুক্তরাজ্যে কোভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে আবির্ভূত হওয়ার ফলে দেশটির সাথে বিশ্বের বিভিন্ন দেশ বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করলেও বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইন্সের বিমান যেগুলি লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলিও বন্ধ করেনি। সুতরাং দেশের মানুষের এক ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে- যা অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের সকল ফ্লাইট বন্ধ করার আহ্বান জানান ফখরুল।




আরো পড়ুন