1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
১২ জন কর্মকর্তার সমন্বয়ে প্রাথমিকের শিক্ষকদের বিল অটোমেশন হেল্প সাপোর্ট টিম গঠন - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




১২ জন কর্মকর্তার সমন্বয়ে প্রাথমিকের শিক্ষকদের বিল অটোমেশন হেল্প সাপোর্ট টিম গঠন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

প্রাথমিকের শিক্ষকদের বিল অটোমেশন বাস্তবায়নের লক্ষ্যে হেল্প ডেস্ক গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১২ জন কর্মকর্তার সমন্বয়ে এই হেল্প সাপোর্ট টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নোটিশ ডিপিই’র নোটিশে দেয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন পরিচালক (অর্থ) মো. জোবায়েদুর রহমান।

এ বিষয়ে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, হেল্প ডেস্কের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে যারা আইবাসে ডাটা এন্ট্রির আইডি কীভাবে পাবে ও কীভাবে কাজ সম্পাদন করা হবে এজন্য এ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও তিনি বলেন, অনেকসময় অর্থ মন্ত্রণালয়ের আইবাস অফিসে যোগাযোগ করতে সমস্যা হয়। তাদেরকে ফোন দিলেও তারা ধরেন না। এসব সমস্যা নিরসনেও কাজ করবে এ কমিটি। শুধু তাই নয়, প্রতিটি জেলা উপজেলায় কাজের অগ্রগতি মনিটরিং ও করা হবে এর মাধ্যমে।

শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নে এর কোন ভূমিকা আছে কি না এমন প্রশ্নে প্রাথমিকের এ কর্মকর্তা বলেন, ১৩তম গ্রেড বাস্তবায়ন নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন। কারণ শিক্ষকদের বকেয়া বেড়ে যাচ্ছে।

তিনি জানান, এ বিষয়ে গাজী ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সফটওয়ারে যদি এণ্ট্রি না হয় তবে শিক্ষকরা ১৩তম গ্রেড পাবে না।




আরো পড়ুন