1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনায় প্রতি ৩০ সেকেন্ডে একজন হাসপাতালে ভর্তি হচ্ছেন ইংল্যান্ডে - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনায় প্রতি ৩০ সেকেন্ডে একজন হাসপাতালে ভর্তি হচ্ছেন ইংল্যান্ডে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

প্রতি ৩০ সেকেন্ডে একজন করোনাভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন ইংল্যান্ড এনএইচএসের প্রধান নির্বাহী স্যার সিমন স্টিভেনস। একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি বলেন, বড়দিনের পর থেকে হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির হার বেড়ে গেছে। প্রতিদিন সকালেই হাসপাতাল ভরে যাওয়ার মতো মানুষ নতুন করে ভর্তি হচ্ছেন। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

স্যার স্টিভেনস জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়াদের প্রতি ৪ জনের একজনই ৫৫ বছরের নিচের। এ নিয়ে হাসপাতালগুলো প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরাও প্রচুর ব্যস্ত সময় পার করছেন। বড়দিনের পর ইংল্যান্ডজুড়ে ১৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতি ৩০ সেকেন্ডে এখন একজন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন।

তাকে প্রশ্ন করা হয় যে, সমগ্র দিন ও রাত মিলিয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা তিনি সমর্থন করেন কিনা। উত্তরে স্টিভেনস বলেন, তিনি এটি সমর্থন করেন এবং শিগগিরই এটি চালু করা হবে। যখনই পর্যাপ্ত সাপ্লাই পাওয়া যাবে তখনই এটি শুরু হবে।

বর্তমানে প্রতি মিনিটে ১৪০ জনকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। শনিবার প্রায় আড়াই লাখ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আমার ধারণা, এ সপ্তাহে ১৫ লাখের মতো মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। মানুষের করোনাভাইরাস সংক্রমণের হারের চারগুন গতিতে ভ্যাকসিন প্রদান করছি আমরা।




আরো পড়ুন