1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

ঢাবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে সমাজকল্যাণ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইফতির অর্ধ সেঞ্চুরিতে ২০ ওভার শেষে ১৬৪ রানের টার্গেট দেয় সমাজবিজ্ঞান টিম।
দ্বিতীয় ইনিংসে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মাঠে নেমে ৬ উইকেটের বিনিময়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান মাহফিজুল ইসলাম রবিনের, দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করে তানজিম ফারহান।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সমাজকল্যাণ ক্রিকেট টিমের মাহফিজুল ইসলাম রবিন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে সমাজকল্যাণ ক্রিকেট টিমের অধিনায়ক সিফাত সাদিক খান।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি মো. মাহবুব কায়সার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাহবুবা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফাতেমা রেজিনা ইকবাল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা ড. শেখ তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকরা।
আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ক্রিকেটের ইনচার্জ মো. শাহাদাত হোসাইন এবং অন্যরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ফুটবল ও ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সমাজকল্যাণ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন মো. রবিউল ইসলাম, এম সাইফুর রহমান, সমাজকল্যাণ স্পোর্টসের অলরাউন্ডার মো. তৌফিকুজ্জামান, সমাজকল্যাণ ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন মো. মামুন রেজা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
টুর্নামেন্টে শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি বিতরণ করা হয়। এছাড়াও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত সমাজকল্যাণের হয়ে যেসব খেলোয়াড় অর্ধশত রান, শতরান করেছে, তিন উইকেট বা তার অধিক উইকেট শিকার করেছে এবং অসাধারণ ফিল্ডিং করেছে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।




আরো পড়ুন