মালয়েশিয়া কুয়ালালামপুরের রিসডা হোটেলের সুলতান আহমাদ শাহ অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যেগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অথিতি হিসেবে ইসলামি স্কলার শায়েখ আহমাদূল্লাহ ও প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজাহারী উপস্থিত ছিলেন ।
বিবাহিত স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে থাকার বিধান ইসলামে নেই, এই ৪ মাস দূরে থাকতে হলে অবশ্যই স্বামী তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামি সম্মলনের প্রধান আলোচক শায়েখ ড.মিজানুর রহমান আজাহারী।
কিন্তু প্রবাসী শ্রমিক কর্মচারীদের ৪ মাস পর পর ছুটি পাওয়া যেমন সম্ভব না তেমনি ছুটি পেলেও প্রতিমাসে বিমান ভাড়া দিয়ে দেশ যাওয়া সম্ভব না, এ প্রশ্ন করা হলে ড. আজাহারী বলেন, বিভিন্ন পরিস্থিতিতে বা বিশেষ জরুরি প্রয়োজন ও প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাস দূরে থাকতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
এসময় শায়েখ আহমাদূল্লাহ প্রবাসী ও তাদের পরিবারের ইসলামের আলোকে জীবন গঠন করার নিমিত্তে উপস্থিত দর্শকের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন।
হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিংকন ইউনিভার্সিটির সাঈদ বিন মনসুর, অনুষ্ঠানে বিশেষ অথিতি আইন গ্রুপের চেয়ারম্যান দাতু সেরী হাজী হাসান আলী, বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন মিয়াজী, বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির সাধারণ সম্পাদক মোঃ রমজান সহ ৮ শত প্রবাসী উপস্থিত ছিলেন।