1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল - starmail24
শিরোনাম :
জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার




প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
জার্মানির আর্থিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে আগামী ২২ আগস্ট বসছে শর্ট পিচ ক্রিকেটের বর্ণাঢ্য আসর ‘ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট উৎসব-২০২৬’। ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও বাঙালি সংস্কৃতির আবহে দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

ফ্রাঙ্কফুর্টের নর্ড পার্ক বোনামেসে অনুষ্ঠিতব্য এই আয়োজনের উদ্যোক্তা বার্গ ইয়ুংস। এক দশকেরও বেশি সময় ধরে ফ্রাঙ্কফুর্টে বসবাসরত একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনের মূল লক্ষ্য জার্মানির বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।

আয়োজকদের ভাষ্য, এটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলা, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তাই মাঠজুড়ে ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি থাকবে বাঙালিয়ানার প্রাণবন্ত আয়োজন। দর্শনার্থীদের জন্য থাকবে দেশীয় নানা স্বাদের খাবারের স্টল, পোশাক ও জীবনধারাভিত্তিক পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র। পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোরও থাকবে পর্যাপ্ত সুযোগ। সব মিলিয়ে একদিনের জন্য ফ্রাঙ্কফুর্টে যেন তৈরি হবে ছোট্ট একটি বাংলাদেশ।

প্রথম আসরেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। জার্মানির বিভিন্ন শহর থেকে আসা মোট ৮০ জন ক্রিকেটার মাঠে নামবেন। প্রতিটি দল গঠন করা হয়েছে খেলোয়াড় নিলামের মাধ্যমে, যাতে প্রতিযোগিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় হয়।

এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গত ২ আগস্ট ফ্রাঙ্কফুর্টের সালবাউ গালুস মিলনায়তনে অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম। সেখানে আটটি দলের স্বত্বাধিকারীরা দরপত্রের মাধ্যমে নিজেদের দল চূড়ান্ত করেন। নিলাম শেষে খেলোয়াড়দের দল ঘোষণা করা হলে টুর্নামেন্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।

এবারের আসরে অংশ নেওয়া আটটি দলের স্বত্বাধিকারী হলেন— সাইফুল সাগর (ফ্রাঙ্কফুর্টার ফায়ার বয়েজ), আমির নাসির (লায়ন কিং )পলাশ হোসেন (যশোর এক্সপ্রেস), মোহাম্মদ শাহিনুর রহমান (থিমহোলি টাইটানস), মেহেদী হাসান (অফেনবাখ স্ট্রাইক), মুরাদ হোসেন (মাহানুরস ওয়ারিয়র্স), মাহফুজুর রহমান (ফ্রাঙ্কফুর্ট রয়্যালস) এবং ফয়সাল আলম (সুন্দরবন রয়্যালস)।

আয়োজকদের মতে, খেলোয়াড়, দর্শক, পরিবার ও শিশু—সবাইকে নিয়ে একটি নিরাপদ, আনন্দঘন ও পারিবারিক পরিবেশে দিনব্যাপী উৎসব উদ্‌যাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও তারা আশা করছেন।

ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট উৎসব-২০২৬ সবার জন্য উন্মুক্ত। জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এবং ক্রিকেটপ্রেমীদের পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে এই ব্যতিক্রমী আয়োজন সফল করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।




আরো পড়ুন