1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ক্রমশ বাড়ছে শীতের প্রকোপ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ক্রমশ বাড়ছে শীতের প্রকোপ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

আবারও কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। ফলে ক্রমশ বাড়ছে শীতের প্রকোপ। যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৯ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। একই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। কুয়াশার এই আধিপত্য সোমবার থেকে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের স্থলভাগ থেকে এক হাজার ৫০০ কিলোমিটারের মতো দক্ষিণে রয়েছে। এ জন্য বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে সামান্য। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে (রাজশাহী অঞ্চল) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো পাবনার ঈশ্বরদীতে। এর আগে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকালের দিকে ঢাকার আকাশ ছিলো কুয়াশাচ্ছন্ন। বেলা ১১টার পর কুয়াশা কেটে রোদের দেখা মেলে। তবে ঘন কুয়াশা রয়েছে উত্তরাঞ্চলসহ অন্যান্য অঞ্চলেও।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিলো টেকনাফে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াস।




আরো পড়ুন