1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তানভীর, সম্পাদক খলিল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তানভীর, সম্পাদক খলিল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী (দৈনিক বণিক বার্তার প্রতিনিধি) হাসান তানভীর ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী (এনটিভি অনলাইন প্রতিনিধি) খলিলুর রহমান।

করোনার কারণে রবিবার অনলাইনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট চলে। ভোট শেষে দুপুর দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আলমগীর কবীর। তিনি এ ফলাফল ঘোষণা করেন।

কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমন মাহমুদ (দৈনিক জনকণ্ঠ), যুগ্ম- সম্পাদক নূর-হাসান নাঈম (ভোরের কাগজ), কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন (সারাক্ষণ.কম), দপ্তর সম্পাদক হাসিব সোহেল (বাংলাদেশ পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাদ্দেকুর রহমান (আমার সংবাদ)।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শাকিল (ডেল্টা টাইমস), শরিফুল ইসলাম রুমান (ঢাকা প্রতিদিন), ফাইজার শাওলিন (স্টুডেন্ট জার্নাল), জাকির হোসেন (সময়ের আলো)।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অনলাইনে চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রথম অনলাইনের মাধ্যমে নির্বাচন কার্যক্রম পরিচালনা করে নজির স্থাপন করেছে। অনলাইনেও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায় এই নির্বাচন তার উদাহরণ হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আওলাদ হোসেন ও প্রফেসর ড. মো. তাজউদ্দীন সিকদার।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




আরো পড়ুন