1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট দেওয়ায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দলের এমপি বহিষ্কার - starmail24
শিরোনাম :
গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা




নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট দেওয়ায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দলের এমপি বহিষ্কার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল ওভিপির (অস্ট্রিয়ান পিপলস পার্টি) এমপি রেসুল ইয়েগিটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের জন্য বিশেষ করে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ওই জনপ্রিতিনিধি ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় তাকে এ পরিণতি ভোগ করতে হয়। খবর আনাদোলুর।

ইয়েগিট বলেন, কোনো প্রধানমন্ত্রী যদি তার সরকারি কার্যালয়ে অন্য দেশের পতাকা টাঙিয়ে রাখতে পারেন, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে আমি আমার পছন্দের দেশকে সমর্থন করতে পারব না কেন? অস্ট্রিয়ার ক্ষমতাসীন দলের ওই এমপি গত শুক্রবার ফ্রি প্যালাস্টাইন লিখে ফিলিস্তিনের পতাকা তার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে রাখেন।

এর দেড় ঘণ্টা পরই দলের প্রধান কার্যালয় থেকে ফোন করে তার বহিষ্কারাদেশের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

কট্টর ডানপন্থি বিরোধী দলের সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

২০১৫-১৯ পর্যন্ত দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন তরুণ এ রাজনীতিবিদ। এর পর বাকি দুই বছর কেন্দ্রীয় প্রশাসনেও গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি।




আরো পড়ুন