1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বানিয়াচংয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বানিয়াচংয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

স্টার মেইল, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের বা‌নিয়াচং উপ‌জেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন গাড়িচালকসহ চারজন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলার বা‌নিয়াচং সড়কের আতুতুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাঁকন দাস (২১) বা‌নিয়াচং উপ‌জেলার সুনারু গ্রামের মতি লাল দাসের মেয়ে এবং শ্রীমঙ্গল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছি‌লেন। আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন দুপুরে জানান, বা‌নিয়াচং উপ‌জেলার সুনারু গ্রামের মতি লাল দাস স্ত্রী, দুই মেয়ে ও গাড়িচালক সহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি প্রাইভেট কারে করে বা‌নিয়াচংয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সকাল সা‌ড়ে ১০টায় তাদের গা‌ড়ি‌টি বা‌নিয়াচং উপ‌জেলার আতুতুড়া নামক গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের পা‌শে খাদে পড়ে যায়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জনগণের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মতিলাল দাসের ছোট মেয়ে কাঁকন দাসকে (২১) কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। একই গাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও আশঙ্কাজনক।




আরো পড়ুন