1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বিএনপির ছয় নেতাকে শোকজ - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




বিএনপির ছয় নেতাকে শোকজ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

খুলনায় দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ করা হয়েছে। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দেয়া পৃথক পৃথক কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি এবং আপনার কতিপয় সহযোগী এলাকায় শান্তি শৃঙ্খলা পরিপন্থি এবং দলের নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব এবং রুপসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শোকজ পাওয়া নেতারা হলেন– রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির শেখ, যুগ্ম আহ্বায়ক আনছার আলী বিশ্বাস, সদস্য সজিব মোল্লা, সদস্য আবুল কাসেম মোল্লা, রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহাজালাল লস্কর ও নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল শেখ। তাদের প্রত্যেককে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।




আরো পড়ুন