1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
মালয়েশিয়ার ক্যাম্পে থাকা বাংলাদেশীদের দ্রুত দেশে প্রেরণে ক্যাম্প কমান্ডারকে অনুরোধ বাংলাদেশ হাইকমিশনারের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




মালয়েশিয়ার ক্যাম্পে থাকা বাংলাদেশীদের দ্রুত দেশে প্রেরণে ক্যাম্প কমান্ডারকে অনুরোধ বাংলাদেশ হাইকমিশনারের

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

রবিবার মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে অবস্থিত আজিল ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বাংলাদেশী নাগরিকদের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো গোলাম সারোয়ার। এসময় হাইকমিশনার ক্যাম্পে থাকা বাংলাদেশীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন । পরে ক্যাম্প কর্মকর্তাদের সাথে এক বৈঠক মিলিত হন।

এই সময় হাইকমিশনার মো গোলাম সারোয়ার বাংলাদেশীদের দ্রুত দেশে প্রেরণ এবং আইনি প্রক্রিয়ায় সম্ভব হলে তাদেরকে মালয়েশিয়াতে পুনরায় কাজে নিযুক্তির জন্য অনুরোধ করেন। ক্যাম্প কমান্ডার বন্দীদের বিষয়ে ক্যাম্পের উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে আশ্বাস দিয়েছেন যে, যাদেরকে দেশে ফেরত পাঠানোর আদালতের আদেশ রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানো এবং কাজে নিযুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করার। এসময় হাইকমিশনার উপস্থিত ক্যাম্প কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানান।

এসময় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর ২ মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল এবং কমার্শিয়াল কাউন্সেলর মো রাজিবুল আহসান হাইকমিশনারের সাথে ছিলেন ।

উল্লেখ্য উক্ত ক্যাম্পে ৪৮ জন অপেক্ষমান বাংলাদেশিদের মধ্যে ২৩ জন আগামী ৩ ডিসেম্বর দেশে ফেরত যাবেন। অন্যান্যদের দেশে ফেরত প্রেরণ প্রক্রিয়াধীন আছে। অনেকের পাসপোর্ট নং না থাকায় প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে বলেও হাইকমিশন সূত্রে জানা যায়।




আরো পড়ুন