1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

খালেদা জিয়ার মুক্তি দাবি ও কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে মশাল মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে খবর বেড়িয়েছে কীভাবে কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর কী বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে।

‘মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’




আরো পড়ুন