1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামে একটি বলিউড ছবির শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিংয়ে শট নেয়ার সময় আচমকাই মিঠুনের পেটের সংক্রমণ শুরু হয়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শুটিং।

ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শুটিং চলছিল। কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য কিছুটা অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন বলিউড ও টলিউডের মহাতারকা মিঠুন। কিন্তু কিছু সময় পরই তার পেটের সমস্যা তীব্র আকার ধারণ করে। শুটিংও বন্ধ হযে যায়।

বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না মিটুন দা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিয়ে যাচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টো সমানে জানতে চাচ্ছিলেন, কাজে কোনো সমস্যা বা খামতি থাকছে না তো?’

পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনো অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালোবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনো ছবির সম্পদ বলে উল্লেখ করেন তিনি। যদিও তাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না, তা জানানো হয়নি।

গত বছর বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। এটি মুক্তি পাবে নতুন বছরে।




আরো পড়ুন