1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

কঠোর বিধিনিষেধের দশম দিন চলছে। সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। চেকপোস্ট অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। তবে পুলিশি কড়া নজরদারি রয়েছে।

শনিবার রাজধানীর মিরপুর-১ নম্বর ফুট-ওভারব্রিজের নিচে দেখা গেছে, কাজের খোঁজে দিনমজুররা বসে রয়েছেন। কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে লকডাউনে বের হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন।

এদিকে রাস্তায় রিকশার যাত্রী কম হওয়ায় প্রত্যাশা অনুযায়ী আয় হচ্ছে না বলে জানান রিকশাচালকরা। জমার টাকা তুলতেই কষ্ট হচ্ছে। ফলে অনেক চালকই রিকশা নিয়ে বের হচ্ছেন না।সাদেক নামের একজন রিকশাচালক বলেন, লকডাউনের আগে ভালো আয় হতো। কিন্তু লকডাউনের পর থেকে সেভাবে আয় হচ্ছে না। আগে প্রতিদিন জমার টাকা দিয়েও এক হাজার টাকার বেশি আয় করতে পারতাম। কিন্তু এখন জমার টাকা ও খাওয়ার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। এজন্য প্রতিদিন রিকশা নিয়ে বের হই না। মাঝে মাঝে বা একদিন পর রিকশা চালাচ্ছি।

করোনা সংক্রমণ বাড়ার ফলে সারাদেশে কঠোর বিধিনিষেধ পালন করছে সরকার। ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধে দিলেও পরবর্তীতে তা আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।




আরো পড়ুন