1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
২৯০ পিস ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




২৯০ পিস ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ২৯০ পিস ইয়াবা টাবলেটসহ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আটক করেছে র‌্যাব-১৩ সদস্যরা। পরে মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব। মিজানুর রহমান (৫০) শিক্ষকতার পাশাপাশি উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।

মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় ফরিদপুর গ্রামের নবাব আলীর ছেলে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল শনিবার বিকালে মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের মাঠ থেকে আটক করেছে। পরে শনিবার রাতেই মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব।

এ নিয়ে র‌্যাবের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলায় গতকাল রোববার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।




আরো পড়ুন