1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বসার বাকি এখনো দুই বছর, কিন্তু এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে আসরের অর্ধেকের বেশি অংশগ্রহণকারী। ২০২৮ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশসহ মোট ১২টি দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ পর্বে জায়গা করে নেওয়া দলগুলো সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পরবর্তী আসরে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগে থেকেই সরাসরি খেলার সুযোগ পেয়েছিল। তবে তারা দুই দেশই সুপার এইটে ওঠায় নিয়ম অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্য দলগুলোর পথ আরও প্রশস্ত হয়েছে।

সুপার এইটের আটটি দল এবং দুই আয়োজক দেশ বাদেও আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ৯ মার্চের নির্ধারিত কাট-অফ ডেট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কোনো খেলা না থাকায় র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ফলে কোনো আঞ্চলিক বাছাইপর্ব ছাড়াই সরাসরি ২০২৮ বিশ্বকাপে অংশ নেবে ‘টাইগার’রা। বাংলাদেশের সাথে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

২০ দলের এই বিশালাকার টুর্নামেন্টের বাকি ৮টি স্থান পূরণ করা হবে আঞ্চলিক কোয়ালিফায়ার বা বাছাইপর্বের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের দলগুলোর শক্তির ওপর ভিত্তি করে এই আটটি আসন বণ্টন করা হবে।




আরো পড়ুন