1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকাটি পর্যালোচনায় দেখা গেছে, দলের বেশ কয়েকজন পরিচিত ও হেভিওয়েট নেতার নাম এতে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, আসনভিত্তিক জোটগত সমঝোতা, সাংগঠনিক কৌশল এবং নির্বাচনি বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এ কারণে অনেক অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে এবার মনোনয়ন দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, বিএনপি এবার তুলনামূলক নতুন মুখ ও মাঠ পর্যায়ে সক্রিয় নেতাদের প্রাধান্য দিতে চেয়েছে। পাশাপাশি জোটের শরিকদের জন্য আসন ছাড় ও কৌশলগত সিদ্ধান্তও তালিকায় প্রভাব ফেলেছে। তবে মনোনয়ন না পাওয়া হেভিওয়েট নেতাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে দলীয় পর্যায়ে এখনও আলোচনা চলমান রয়েছে।

বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে নেই যারা

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাও মনোনয়ন পাননি।

এক পরিবারের একাধিক প্রার্থী না রাখার নীতি অনুসারে অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যরাও এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

এ ছাড়া চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী ও এস এম ফজলুল হকের নামও মনোনয়ন তালিকায় নেই।

তালিকায় স্থান পাননি আরও কিছু গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।




আরো পড়ুন