1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর কয়েক দিন পর রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তখন তাপমাত্রা অনেক কমে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার পারভীন বলেন, ‘আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এরপর থেকে আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে আমরা দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছি। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, নদ নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে শীত অনুভূত হবে।




আরো পড়ুন