1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
‘অল্প স্বল্প গল্প’ নিয়ে ফিরলেন আরজে রিজন - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




‘অল্প স্বল্প গল্প’ নিয়ে ফিরলেন আরজে রিজন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
আরজে রিজন

আরজে রিজন। হিট গান, মনের কথা, হার্ট অ্যাটাক-এর মতো রেডিও অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকা এফএম ৯০.৪-এ কাজ করেছেন দীর্ঘদিন।

করোনাকালে সাময়িক বিরতির পর রিজন আবারও ফিরেছেন মাইক্রোফোনের টানে এফএম রেডিওতে। তবে স্টেশন পরিবর্তন, এখন থেকে শ্রোতারা তাকে কালার্স এফ এম এ ‘অল্প স্বল্প গল্প’ অনুষ্ঠানে শুনতে পারছেন।

রিজন বলেন, ‘আমি মাইক্রোফোনের টান সবসময়ই অনুভব করি। তাই আবার রেডিওতে আসা। আশা করি শ্রোতারা আগের মতো গ্রহণ করবে। কালার্স এফএম এর হেড অফ প্রোগ্রাম গোলাম সারোয়ার কাঞ্চন ভাইকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানের নাম সম্পর্কে তিনি জানান, ‘অল্প স্বল্প গল্প’ এ গল্প শুধু জীবনের কষ্টের গল্প নয়। এখানে হবে মানুষের জীবনের হাস্যরসময় অনন্দ স্মৃতির গল্পগুলোও।

জানা গেছে, অনুষ্ঠান হবে আঞ্চলিক ভাষায় কমিডি ভিত্তিক। কমিডির মাধ্যমে চেষ্টা থাকবে সামাজিক বার্তা দেওয়ার। রিজনের উপস্থাপনায় অনুষ্ঠানটি শ্রোতারা প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুনতে পারছে কালার্স এফএম ১০১.৬-এ।




আরো পড়ুন