1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বিএনপি'র ১৫ জন কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন : কাদের - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বিএনপি’র ১৫ জন কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন : কাদের

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে বহু দিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে লক্ষ করা যাচ্ছে। ২-১টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলো কিনা, তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন, সেটা বেশি করে ভাববার বিষয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক) তাদের মুখে কোনও কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।

তিনি বলেন, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাসহ অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন হয়। সেসব নির্বাচনকে কেউ তো অবৈধ মনে করে না! কারণ, যে ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে ২-১টা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে- এটা বলা যায় না।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৬ তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা নিয়ে তিনি বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদেরকে দরকার। আবার তাদের আমাদেরকেও দরকার।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।




আরো পড়ুন