1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
করোনা ছড়াচ্ছে বলে মেরে ফেলা দেড় কোটি মিংক নিয়ে বিপাকে ডেনমার্ক - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




করোনা ছড়াচ্ছে বলে মেরে ফেলা দেড় কোটি মিংক নিয়ে বিপাকে ডেনমার্ক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

করোনা ছড়াচ্ছে বলে গত মাসে দেড় কোটি মিংক মারা হয়েছিল ডেনমার্কে। এখন সেই মৃত মিংক থেকে দেখা দিয়েছে পরিবেশ-সমস্যা। পরিবেশ বাঁচাতে মৃত মিংকের দেহ বের করে আগামী বছর পোড়ানো হবে। ডেনমার্ক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ছড়াচ্ছে বলে তড়িঘড়ি করে দেড় কোটি মিংক মেরে দিয়েছে ডেনমার্ক সরকার। প্রথম দফায় মারা হয়েছিল ৪০ লাখ মিংক। সেগুলো দ্রুত দেশের পশ্চিমে সামরিক এলাকায় বালি ভর্তি মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। কিন্তু সেগুলো পচে যাওয়ার পর কিছু মিংকের দেহ আবার নীচ থেকে ওপরে চলে এসেছে। ছড়িয়েছে পরিবেশ দূষণের আতঙ্ক। খবর ডয়চে ভেলের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত মিংকগুলো গলেপচে কাছের একটি লেকের জলকে দূষিত করে দিতে পারে। ভূগর্ভস্থ জলও দূষিত হয়ে যেতে পারে। তার প্রভাব তখন পানীয় জলে পড়বে। এই নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ ক্রমেই বাড়ছে।

এই অবস্থায় খাদ্য ও কৃষি মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, সরকার পার্লামেন্টের সম্মতিতে মিংকগুলোর দেহ খুঁড়ে বের করবে। আগামী বছর মে মাস নাগাদ এই কাজ করা হবে। সরকারের ধারণা, ততদিনে করোনার প্রকোপ একেবারে কমে যাবে। তখন মিংকগুলিকে যেখানে বর্জ্য জ্বালানো হয়, সেখানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়া হবে। তাহলে আর পরিবেশের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। জলদূষণের ভয়ও যাবে।




আরো পড়ুন