1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঝিনাইদহে মাদক সেবনের সময় ধরা পড়লেন টিকটক মডেল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ঝিনাইদহে মাদক সেবনের সময় ধরা পড়লেন টিকটক মডেল

স্টার মেইল, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহ শহরের গয়েশপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা ও তা সেবনের সরঞ্জামাদীসহ আলোচিত টিকটক মডেল তুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক বছরের কারাদণ্ডা দেওয়া হয়।

আটককৃতরা হলেন, শহরের পবাহাটি গ্রামের তোফাজ্জেলের মেয়ে টিকটক মডেল সাদিয়া আনজুম তুলি, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার রিটুলের ছেলে মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রমের আব্দুল মালেকের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।

জানা যায়, গত বছর ৩ জুন রাতে ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় টিকটক ও লাইকি মডেল তুলি ও আশিকুর রহমানকে আটক করে পুলিশ। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু এর কিছু দিন পর বের হয়ে আবারও তুলি মাদক সেবন ও তার টিকটক কর্যক্রম শুরু করেন।

সেসময় সদর থানার উপ-পরিদর্শক ও বর্তমান বেতাই ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গতবছর যখন তুলিকে আটক করা হয়েছিল তখন পবহাটি, আরাপপুর, মহিলা কলেজ পাড়া সহ শহরের বিভিন্ন এলাকার কিছু তরুণ তরুণী এ ধরনের টিকটকের নামে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল। আমাদের কাছেও নিয়মিত এ ধরনের অভিযোগ আসতে থাকে। এমনই অভিযোগে তুলি ও আশিককে আটক করেছিলাম। এরপর কিছুটা কমলেও অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছিলো। তবে এসবের বিরুদ্ধে আমরা সব সময়ই সচেষ্ট আছি। তথ্য প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহরের মডার্ন মোড় নতুন ব্রিজ এলাকার বাসিন্দারা স্টার মেইলকে জানান, বিকেল হলেই প্রতিদিন তুলি তার দলবল নিয়ে নতুন ব্রিজে হাজির হতেন। তারা সড়কের মাঝখানে গানের সুরে সুরে নাচ করতেন। টিকটক ভিডিও বানাতেন। তাদের এ কাজের কেউ প্রতিবাদ করার সাহস করে না। কিছু বললেই গায়ে হাত তুলতে উদ্যত হয়। আর অশ্লীল গালি দেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবনের সরঞ্জামাদীসহ তুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।




আরো পড়ুন