1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নুরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শিগগির - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নুরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শিগগির

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

এই দলের নাম রেখেছেন ‘গণঅধিকার পরিষদ’। শিগগিরই এ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানান নুর।

নুরুল হক নুর বলেন, ‘আজ দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, ‘আপনারা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে গণতন্ত্রকামী, মুক্তিকামি জনতা ঐক্যবদ্ধ হন। মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আজ আমাদের এই লড়াই সংগ্রাম। সেই সংগ্রামে আপনাদের সামিল হওয়ার আহ্বান জানাই।’




আরো পড়ুন