1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
প্রশিক্ষণ বিমান আলুক্ষেতে আছড়ে পড়ল - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




প্রশিক্ষণ বিমান আলুক্ষেতে আছড়ে পড়ল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে তানোরের লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুক্ষেতে বিমানটি আছড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিমানে একজন পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দুজনই সুস্থ আছেন। চেসনা-১৫২ মডেলের এই বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। তানোরে গিয়ে সেটি আলুক্ষেতে আছড়ে পড়ে। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে আছে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। ক্যাপ্টেন মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পরে কথা বলা যাবে।’

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।




আরো পড়ুন