1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশ। এরপরই যথাক্রমে রয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারত। এদিকে সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১৬ মার্চ) সুইস গ্রুপ আইকিউ এয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বায়ুতে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান হচ্ছে পিএম ২.৫। ২০২০ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ছিলো ১৬২ মাইক্রোগ্রাম। ঢাকার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ৭৭ দশমিক ১ মাইক্রোগ্রাম।

২০১৯ সালে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলো ঢাকা। ওই বছর প্রতি বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৩ দশমিক ৩০ মাইক্রোগ্রাম ছিলো।

তালিকায় থাকা ১০৬টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫৩ মাইক্রোগ্রাম। তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২.৫ এর পরিমাণ ১৪১ মাইক্রোগ্রাম।।

বাংলাদেশের বায়ুদূষণের কারণ হিসেবে প্রতিবেদনে যানবাহনের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া, নগরীর মধ্যে থাকা ভারী ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে নির্গত ধোঁয়া, ইটভাটা, কয়লা, কাঠ এবং গাড়ির চাকাসহ প্লাস্টিক পোড়ানোর থেকে নির্গত ধোঁয়াকে দায়ী করা হয়েছে।




আরো পড়ুন