1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ওয়াজ শুনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত শিক্ষক - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




ওয়াজ শুনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত শিক্ষক

স্টার মেইল, গাজীপুর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে আলুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের কালিহাসি এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম।

নিহত শিক্ষকের নাম মোহাম্মদ আবদুল্লাহ। ৪৫ বছর বয়সী এ ব্যক্তি ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইফুল জানান, রাতে ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ। পথে গাজীপুর-ইটাখোলা সড়কের কালিহাসিতে পেছন থেকে আলুভর্তি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 




আরো পড়ুন