1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
বাংলাদেশের ‘জীবনঢুলী’ ভারতীয় চলচ্চিত্র উৎসবে - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




বাংলাদেশের ‘জীবনঢুলী’ ভারতীয় চলচ্চিত্র উৎসবে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ‘৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যল অব ইন্ডিয়া’ উৎসবে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ ছবিটি। আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।

‘জীবনঢুলী’ নিয়ে ভারতের ওই উৎসবে অংশগ্রহণ করবেন ছবিটির শিল্প নির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্ব পালনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহ। ছবিতে চিত্রলেখা গুহ অভিনয়ও করেছেন।

‘জীবনঢুলী’র বিভিন্ন আরও দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, জ্যোতিকা জ্যোতি, উত্তম গুহ, প্রাণ রায়, মৃণাল দত্ত, ইকবাল হোসেন, রিয়াজ, মাহমুদ জুয়েলসহ অনেককে।

পাশাপাশি গোয়ার ওই উৎসবে ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ছবির পরিচালক ও ছবিটির সম্পাদক মহাদেব শী গোয়া চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।




আরো পড়ুন