1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
অবৈধ দখল, উচ্ছেদ নিয়ে কোনোভাবে আপস করা হবে না : তাপস - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




অবৈধ দখল, উচ্ছেদ নিয়ে কোনোভাবে আপস করা হবে না : তাপস

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

অবৈধ দখল, উচ্ছেদ নিয়ে কোনোভাবে আপস করা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে চলমান অভিযান কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে। কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই সেটাতে আপস করবো না।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিএসসিসি’র ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠসংলগ্ন এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। সুশাসিত ঢাকা গড়ার কাজ করতে গিয়ে যদি কোনও ব্যক্তি হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন— সেটা সেই ব্যক্তির বিষয় বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

তিনি বলেন, ‘সুশাসিত ঢাকা আমাদের ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয়। সুশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং, কোনও ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিষয় নয়।’

এ সময় ডিএসএসসি মেয়র বলেন, ‘আমরা সুশাসিত ঢাকা গড়ার কাজ খুব জোরালোভাবে আরম্ভ করেছি। আমরা যদি সুশাসিত ঢাকা গড়তে না পারি, তাহলে আমাদের সকল কার্যক্রমই বৃথা হয়ে যাবে। আমরা দুর্নীতিকে নির্মূল করার জন্য প্রথম দিন থেকেই কঠোরভাবে কার্যক্রম আরম্ভ করেছি এবং প্রথম দিন থেকেই আমাদের এ কার্যক্রম খুব জোরালোভাবে আরম্ভ করেছি।’

তাপস বলেন, ‘কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছেন, আমাদের মূল লক্ষ্য সেই রূপকল্প বাস্তবায়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে প্রত্যয় দিয়েছিলেন, লক্ষ্য দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন— আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করে ঢাকাকে একটি উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো।’

ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘যেসব জায়গা ইজারা দেওয়া হচ্ছে, সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, গাফিলতি পাওয়া যায় এবং আমাদের চিহ্নিত সীমানার বাইরে যদি কেউ কোনও রকম অর্থ আদায় করে থাকে, তা আমাদেরকে জানালে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। সেই ইজারা বাতিল করবো, সেই ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আর কোনো গাফিলতি, কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ, কোনো দুর্নীতির জায়গা নেই এবং থাকবে না।’

অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংরক্ষিত ২, ৩ ও ৪ আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী এবং করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এর আগে আজ সকালে ডিএসসিসি মেয়র নগরীর ইসলামবাগে (২৯ নং ওয়ার্ড) এবং নবাবগঞ্জ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় (২৩ নং ওয়ার্ড) আরও দুটি এসটিএস উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগ উপস্থিত ছিলেন।




আরো পড়ুন