1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান - starmail24
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না




ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড।

আজ বুধবার পৃথক সময়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।

ফরাজী হাসপাতাল বারিধারা ও মাদানী হসপিটাল পরিচালিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের প্রায় পাঁচশতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা রাখা হয়।
ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মাদানী হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী (দ.) এর অনুপম জীবনাচারের অন্যতম অংশ মানবসেবা। নবিজীর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে আমাদের।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান।প্রসঙ্গত, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চয়ন ও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিশেবে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন স্থানে হসপিটাল দুইটি ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে থাকে। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা কার্যক্রম পরিচালনা করে থাকে।




আরো পড়ুন