1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
এশিয়া কাপের মূলপর্বে বাংলাদেশ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




এশিয়া কাপের মূলপর্বে বাংলাদেশ

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারার পরও সেরা রানার্সআপ কোটায় নারী এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে নিজেদের জায়গায় নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও, অন্য গ্রুপের ফলাফল অনুকূলে আসায় সেরা তিন রানার্সআপের একটি হিসেবে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছে তৃষ্ণা-সাগরিকাদের।

এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার অনূর্ধ্ব-২০ দলও একই সাফল্য অর্জন করল।

আজ রোববার লাওসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ ছিল।

কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের কাছে ৬-১ গোলে হেরে যায় পিটার বাটলারের শিষ্যরা। এরপরও মূল পর্বে খেলার আশা জিইয়ে ছিল, যদি অন্য গ্রুপের রানার্সআপদের ফলাফল বাংলাদেশের পক্ষে আসে। শেষ পর্যন্ত সেই আশাই সত্যি হলো।

গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপে। আগামী বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ১২ দলের এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে বাংলাদেশ। স্বাগতিক লাওসকে ৩-১ গোলে এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তারা। এই দুটি জয়ই মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।




আরো পড়ুন