1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সাংবাদিককে হত্যার চেষ্টা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সাংবাদিককে হত্যার চেষ্টা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হত্যাচেষ্টার অভিযোগে ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন।

এ ঘটনায় এমদাদুল হক মন্টু বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন শুক্রবার এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের দুজন কর্মচারীকে মারধর করেন। খবর পেয়ে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌঁছলে ওই ইউপি চেয়ারম্যান তার মাথায় কংক্রিটের ভারী খন্ড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান সদর ইউপি চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ভুরুঙ্গামারী এএসপি (সার্কেল) শওকত আলী বলেন, সদর চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডে জনগন অতিষ্ঠ হয়ে পড়েছেন। একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।




আরো পড়ুন