1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ক্যান্সার আক্রান্ত অভিনেতা কাদের আইসিইউতে - starmail24
শিরোনাম :
আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




ক্যান্সার আক্রান্ত অভিনেতা কাদের আইসিইউতে

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্যান্সার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরকে গতকাল রাত ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন এই অভিনেতার পূত্রবধু জাহিদা ইসলাম জেমি।

চেন্নাইয়ের হাসপাতাল থেকে ফেরার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে আবদুল কাদেরের। গতকাল তার অবস্থা কিছুটা থাকায় রাতে পরিবারের কেউ তার সঙ্গে হাসপাতালে ছিলেন না। পরিবারের সদস্যরা রাত ১১টা পর্যন্ত পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন। এরপর রাত ১২টার দিকে হাসপাতাল থেকে জরুরি ফোন পাওয়ার পর সবাই দ্রুত হাসপাতালে পৌঁছান বলে জানান জেমি। চিকিৎসকের বরাত দিয়ে এই অভিনেতার পূত্রবধু জানান, বাবার অবস্থা ভালো না। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, নড়াচড়া করছেন না। মাঝে মাঝে শুধু হালকা নিশ্বাস নিচ্ছেন।

জেমি গণমাধ্যমে বলেন, ‘আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। বাবার বেশ কিছু অর্গান কাজ করছে না। হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তাররা রক্ত চেয়েছিলেন, আমরা দিয়েছি। দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই।’

নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র; তিন মাধ্যমেই জনপ্রিয় আবদুল কাদের । তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের। তিনি বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ টেনাশিনাসের সহসভাপতি।




আরো পড়ুন