1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ক্রিকেট খেলে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা সাকিবের - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




ক্রিকেট খেলে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা সাকিবের

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে ক্রিকেট ম্যাচ খেলেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। শুক্রবার (২২ ডিসেম্বর) কুয়াশা মাখা শীতের সকালে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আসেন মাগুরার ঐতিহ্যবাহী মোনানী মায়দা মাঠে।

এর পর ক্রিকেট লিজেন্ডকে ঘিরে ক্রীড়া ব্যক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় রূপ নেয় মাঠটি। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রিকেটারদের উদ্যোগে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এ খেলায় অংশ নিয়েছেন সাকিব।

এর আগে ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি,অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাকিব আল হাসান বলেন, আমি নির্বাচনী প্রচার-প্রচারণায় দিন-রাত এখন খুবই ব্যস্ত সময় পার করছি। সকাল থেকে রাত পর্যন্ত মাগুরা-১ আসনের বিভিন্ন গ্রাম ,মহল্লা,হাট-বাজারের ভোটারদের কাছে নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। আপনারা আমার খুবই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

অনুষ্ঠান শেষে নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন সাকিব। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। শেষে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।




আরো পড়ুন