1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় পদ পেলেন তারা - starmail24
শিরোনাম :
গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা




ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় পদ পেলেন তারা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাংলা শোবিজের এক ঝাঁক তারকা। তাদের মধ্যে কেউ চলচ্চিত্র অভিনেতা, কেউ নাটকের অভিনেতা, আবার কেউ গায়ক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।

সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।




আরো পড়ুন