1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
চীনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




চীনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চীন প্রতিনিধি:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের চেতনা বুকে নিয়ে চীনের ঝেজিয়াং প্রদেশে হুঝো শহরে অবস্থিত হুঝো বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশে মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করে। হুঝো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কমিউনিটি আয়োজন করেছে এই মহান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুঝো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিষ্টার গাও।

শিক্ষার্থীরা প্রভাতফেরী, শহীদ বেদীতে পুস্পস্থাপন এবং ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শন, মাতৃভাষা এবং ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা, দেয়ালিকা লেখন এবং প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অমর একুশে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরষ্কার বিতরণী অনুষ্টান সহ নানা কর্মসূচির আয়োজন করে।

সূর্য উদয়ের সাথে সাথেই ফুলের তোড়া নিয়ে শহীদ বেদীতে আসতে থাকে হুঝো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা। তারা ব্যানারা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পদচারনা করেন। সকাল ৭ টায় শহীদ বেদীতে পুস্পস্থাপন করে সন্মান প্রদর্শন করেন।

এরপর অনুষ্ঠিত হয় মাতৃভাষা এবং ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হুঝো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি মোস্তাক আহমেদ নিশাত, হুঝো বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রায়হান আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শামিম, উত্তম, সাকিব, সাব্বির, জেবি, ফারহান, নোমান সহ অন্যান্যরা। বক্তারা তাদের আলোচনায় ভাষা শহীদদের ত্যাগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল দেয়ালিকা লেখন ও প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অমর একুশে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। দেয়ালিকা লেখনে প্রথম স্থান অধিকার করে জাকির হোসেন, ২য় স্থানে আফিফ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লাবনি, ২য় স্থানে নাইম।

বিকালে ক্রিকেট টুর্নামেন্টের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্য মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী কর্মসূচী।




আরো পড়ুন