1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জাতীয় নির্বাচনে লড়তে চান সারাদেশে ৩শ আসনে ২৭৪১ প্রার্থী - starmail24
শিরোনাম :
আত্মীয়ের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনজনের মৃত্যু স্ত্রী থেকে স্বামী ৪ মাসের বেশি দূরে না থাকার বিধানের ব্যাখ্যা দিলেন ড. আজহারী   ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ফরাজী ও মাদানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান আওয়ামীপন্থী সিবিএ নেতার কবজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমকালো আয়োজনে ‘নীল চোখ’ চলচ্চিত্রের মহরত প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট




জাতীয় নির্বাচনে লড়তে চান সারাদেশে ৩শ আসনে ২৭৪১ প্রার্থী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩শ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ২ হাজার ৭৪১ জন । নির্বাচনে অংশ নিয়েছেন ৩০টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, পূর্বনিধারিত তারিখ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না, বাড়ানোর সুযোগ নেই।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। আর আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।




আরো পড়ুন