1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
জার্মানির মিউনিকে প্রবাসী বাঙালিদের ঈদ পুনর্মিলনী-২০২৪ - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




জার্মানির মিউনিকে প্রবাসী বাঙালিদের ঈদ পুনর্মিলনী-২০২৪

ফাতেমা রহমান রুমা ,জার্মানি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

জার্মানির মিউনিখ শহরে সোহাগ অডিটোরিয়ামে জামার্ন এগ্রো রিসোর্টের সৌজন্য অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এক আনন্দঘন পরিবেশে জার্মানির মিউনিখে বসবাসকারী প্রবাসী বাঙ্গালিরা যেন মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের উদ্ধোধনী ঘোষণা করেন অহেদুল ইসলাম দিনু, সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন, অনুষ্ঠানের সমন্বয়কারী ও উপস্থাপনায় ছিলেন মুরাদ মাহমুদ ব্যাপারি। এছাড়াও অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতায় ছিলেন মহি মহিউদ্দিন আহমেদ,আতাতুর রহমান,পারভেজ মজুমদার,বাদল হোসেন,মিরাজ মিয়া ও সেলিম ভূইয়া।

জামার্ন এগ্রো রিসোর্টের স্বত্বাধিকারী বলেন, ঈদ পুনর্মিলনের উদ্দেশ্য হচ্ছে জার্মানির মিউনিখ শহরে বসবাসকারী প্রবাসীদের মধ্যে একটা আনন্দের মিলন মেলা তৈরি করা।
ঈদের সংগীতের মাধ্যদিয়ে অনুষ্ঠানের কাযর্ক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে কোরাআন থেকে তেলোয়াত করেন শামীম আল মামুন তিনি বলেন,“দল-মত নির্বিশেষে আমরা সবাই মিউনিখে ঈদ পুনর্মিলনী উদযাপন করছি। জার্মানিতে বসবাসকারী বাঙালি ভাই-বোনদের সহযোগিতা ও মাতৃভাষা প্রসারে আমরা কাজ করে যাব।”

অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন বলেন,“ভবিষ্যতে এ ধরনের আয়োজনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংগঠন করে জার্মানিতে বাংলা সংস্কৃতিকে প্রশস্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।” সমন্বয়কারী ও উপস্থাপক মুরাদ মাহমুদ ব্যাপারি বলেন,“আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতিকে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়া পাশাপাশি সেবামূলক কাজ করে যাওয়া।”

অনুষ্ঠানের উদ্ধোধনী ঘোষণা করেন অহেদুল ইসলাম দিনু। এছাড়াও অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতায় ছিলেন মহি মহিউদ্দিন আহমেদ,আতাতুর রহমান,পারভেজ মজুমদার,বাদল হোসেন,মিরাজ মিয়া ও সেলিম ভূইয়া।

সংগীত, নৃত্যসহ নানান সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতিকে তুলে ধরে।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুৎফর শেখ,সেঁজুতি, রোমেল ও সহেলসহ কিছু শিশু শিল্পী। অনুষ্ঠান প্রবাসী বাঙালিরা এক খন্ড বাংলাদেশকে অনুভব করেন। লটারিতে উপহার হিসাবে ছিল ফ্রিজ, টেলিভিশন , ওভেন ,টেস্টারসহ প্রায় ২৫ ধরণের ইলেকট্রনিক সামগ্রী। বিজয়ীদের মধ্যে উপহার তুলে দেওয়া হয়।




আরো পড়ুন