1. mahir1309@gmail.com : admin :
টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - starmail24
শিরোনাম :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস আজ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন




টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি গণভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এদিন সকাল ১০টায় সড়ক পথে পদ্মা সেতু হয়ে পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ নিয়ে পদ্মা সেতু হয়ে চতুর্থবার টুঙ্গিপাড়া গেলেন শেখ হাসিনা। সকাল ১০টা ২০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে যান তার ছোট বোন শেখ রেহানা। এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

তবে সেতু পেরিয়ে প্রথমবারের মতো শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যান ৪ জুলাই। পদ্মা সেতু হয়ে তিনি সর্বশেষ টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন গত ১২ আগস্ট।




আরো পড়ুন