1. mahir1309@gmail.com : admin :
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদির কানের নিচে গুলি লেগেছে , অবস্থা আশঙ্কাজনক - starmail24
শিরোনাম :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস আজ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন




ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদির কানের নিচে গুলি লেগেছে , অবস্থা আশঙ্কাজনক

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরের আড়াইটার পরপরই গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢামেক হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে। তিনি আরও বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমি শুনেছি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।’




আরো পড়ুন