1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
তিন বছর পর বাংলাদেশ থেকে কর্মী নেবার সমঝোতা স্মারক স্বাক্ষর করায় দোয়া মাহফিল - starmail24
শিরোনাম :
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট বিসিবির গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে পারেন মাশরাফি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ রোজায় টানা ৩৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানীতে পদ পেতে এমডির ওপর চড়াও হলেন ডিজিএম ফারুক




তিন বছর পর বাংলাদেশ থেকে কর্মী নেবার সমঝোতা স্মারক স্বাক্ষর করায় দোয়া মাহফিল

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে কর্মী নেবার জন্য রোববার নতুন একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে মালয়েশিয়া।

কুয়ালালামপুরে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এই স্মারকে স্বাক্ষর করেন বলে কুয়ালালামপুর থেকে মুঠোফোনে বেনারকে জানান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম। তিনি প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য।

“পাঁচ বছর মেয়াদী এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার খুলে গেলো। এটা দুদেশের জন্য দারুণ খবর। অন্য বারের তুলনায় এবারের চুক্তিতে কর্মীদের যাতায়াতসহ অনেক বিষয় স্পষ্ট করে উল্লেখ রয়েছে। ফলে অভিবাসন খরচ অনেকটাই কমে আসবে,” বলেন শহীদুল আলম।

বাংলাদেশ থেকে কর্মী নেবার বিষয়ে মালয়েশিয়ার সর্বশেষ সমঝোতার মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। গত ১০ ডিসেম্বর দেশটির মন্ত্রিপরিষদ আবারো বাংলাদেশ থেকে কর্মী নেবার বিষয়টি অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বলে রোববার কুয়ালালামপুর থেকে এক বিবৃতিতে জানান মালয়েশিয়া মন্ত্রী সারাভানান। তিনি জানান, নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে।

এদিকে মালয়েশিয়াতে দীর্ঘ করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। মৃত্যু ও সংক্রমণ একবারে নিচে নেমে এসেছে। মালয়েশিয়া কুয়ালামপুরে একটা প্রজেক্টে প্রবাসী কমিউনিটি নেতা অলিউল্লাহ জাহিদ, খাইরুল ইসলাম, সলিমুল্লাহ কাদের, আবু কাওসার ভূঁইয়া , ফরিদ উদ্দিন সাইফুল ইসলামের উদ্যোগে প্রবাসীদের কর্মজীবন আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করায় দোয়া মাহফিল করেছে। এই সময় দেশে করোনা আক্রান্ত দের দ্রুত সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এ সময় মালয়েশিয়াস্থ দুই শতাধিকের বেশি বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন।




আরো পড়ুন