1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
নির্বাচনকে কেন্দ্র করে ডিসি-এসপিদের সঙ্গে আজ বৈঠকে বসবে ইসি - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




নির্বাচনকে কেন্দ্র করে ডিসি-এসপিদের সঙ্গে আজ বৈঠকে বসবে ইসি

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আগামী জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইসি সচিবালয় মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও যোগ দিতে বলেছেন নির্বাচন কমিশন। গত ২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়, সমন্বয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিকনির্দেশনা দেয়াই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তাদেরকে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনার জন্য ৮ অক্টোবর সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) একটি সভা অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে ওই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।




আরো পড়ুন