1. mahir1309@gmail.com : admin :
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা - starmail24
শিরোনাম :
আগামী নির্বাচনে বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন : ডিজি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয় ‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি এনসিপি নেতার, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস আজ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন




পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর বলেন, ‘করোনার মধ্যে পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী মেস ভাড়া করে ঢাকায় অবস্থান করছে। এখন পরীক্ষা স্থগিত হওয়া অযৌক্তিক। আমাদের দাবি পরীক্ষা নিতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী মিতা বলেন, ‘আমরা এমনিতেই সেশন জটে আছি। পরীক্ষা স্থগিত হয়েছে। এতে ভয়াবহ সেশন জটে পড়তে যাচ্ছি। আমাদের পরীক্ষা নিতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।




আরো পড়ুন