1. mahir1309@gmail.com : admin :
  2. subeditor@starmail24.com : subeditor@starmail24.com :
পাকিস্তানের কোচিং প্যানেলের কাছে মানসিক অত্যাচারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় - starmail24
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র সিন্ডিকেট ভেঙে ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেও সমালোচনায় সাভার সাব রেজিস্ট্রার পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়: বাসস চেয়ারম্যান ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তে ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্জকে প্রত্যাহারের দাবি স্মারকলিপি প্রদান গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতা থাকবে না মালয়েশিয়ায় কালিয়াচাপড়া প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চল থেকে আলোচনায় শিরিনা আক্তার সংরক্ষিত নারী আসনে আলোচনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেত্রী শাহীনুর বেগম তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট




পাকিস্তানের কোচিং প্যানেলের কাছে মানসিক অত্যাচারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

খেলার বয়সটা এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু তারপরও গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কারণ হিসেবে পাকিস্তানের কোচিং প্যানেলের কাছে মানসিক অত্যাচারের উল্লেখ করেন। আমিরের কথায় কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন দলের বোলিং কোচ ওয়াকার ইউনুস ও মিসবাহ উল হক।

পাকিস্তানের এই দুই কোচের মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি জানিয়েছেন, পারফরম্যান্স নয় তাকে ব্যক্তিগত ক্ষোভে বাদ দিয়েছিলেন। যদিও আমিরের এমন অভিযোগ নাকোচ করে দিয়েছেন পাকিস্তানের এই দুই কোচ। মিসবাহ জানিয়েছেন, তারা আমিরকে কেবলই পারফরম্যান্সের কারণে বাদ দিয়েছিলেন।

এমন অভিযোগ মানতে নারাজ আমির। তিনি বলেন, পারফর্ম করার পরও তাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। সেটার প্রমাণও তুলে ধরেছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। যেখানে খুলনা টাইগার্সের হয়ে ২০ উইকেট নিয়েছিলেন এই পেসার। তিনি প্রশ্ন ছুঁঁড়ে দেন বিপিএলে ২১ উইকেট (মূলত ২০) নেয়ার পরও ঠিক কি কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল।

আমির বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২১ উইকেট (মূলত ২০) নেওয়ার পরের ম্যাচেই আমাকে বাদ দেওয়া হয়েছিল। এটা যদি ব্যক্তিগত ইস্যু না হয়, তাহলে কোনটি ব্যক্তিগত? আমার গতি কিছুটা কমে গিয়েছিল কারণ আমি পুরো ফিট ছিলাম না এবং ক্লান্ত ছিলাম। কিছুদিন আগে আমি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছি তরতাজা হয়ে। সেখানে ১৪৫ কিলোমিটার (৯০ মাইলের বেশি) গতিতে বোলিং করেছি।




আরো পড়ুন